Logo
Logo
×

নগরের বাইরে

বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৮:৪৮ পিএম

বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ
Swapno

ফতুল্লার পাগলায় বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সাজ্জাদ হোসেন (১৮) নামক এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা বারোটার দিকে পাগলা ঘাট এলাকায়।

 

নিখোঁজ কলেজ ছাত্র সাজ্জাদ পাগলা নুরবাগের উকিলের বাড়ীর ভাড়াটিয়া শাহিন মিয়ার পুত্র ও হাজী মিছির আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।


 
 

নিখোঁজ কলেজ ছাত্রের সাথে গোসল করতে যাওয়া বন্ধুরা জানায়, তারা বন্ধুরা মিলে বেলা বারোটার দিকে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে তারা সাজ্জাদ দেখতে পায়না। তারা সকলেই নদী থেকে উপরে উঠলেও উঠে আসনি সাজ্জাদ। তারা খোজাখুজি করে না পেয়ে সাজ্জাদের পরিবারের সদস্যদের কে ফোন করে বিষয়টি জানায়।তাদের ধারনা গোসল করতে নেমে নদীর  পানিতে তলিয়ে গেছে সাজ্জাদ।

 

 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। বিকেল ৫টা  পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মরদেহ সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌ ফাড়ির ইনচার্জ বেলাল হোসেন জানায়, নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারে কাজ করছেন তারা।এমই/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন