Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি নূর সম্পাদক পনির

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৯:০১ পিএম

সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি নূর সম্পাদক পনির
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠণ করা হয়েছে। গত ১২ জুলাই মঙ্গলবার উপজেলার মীরেরটেক বাজার এলাকায় এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ পএিকার অস্হায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মাই টিভি প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান নূরকে সভাপতি ও দৈনিক আমার সংবাদ পএিকা ও এশিয়ান টিভির প্রতিনিধি পনির ভূইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়।

 


 

গত ৭ ই জুলাই পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো।


 
কমিটিতে অন্যান্য পদে আছেন, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম মৃধা-দৈনিক দেশ রুপান্তর, সহ-সভাপতি- খালেকুজ্জামান (কবি জামান) বাংলার চোখ, সহ সভাপতি- কাজী সালাউদ্দীন- অগ্রবানি প্রতিদিন, সাংগঠনিক সম্পাদক – আশ্রাফুল আলম-দৈনিক যুগের চিন্তা ও প্রতিদিনের সংবাদ, যুগ্ম-সম্পাদক- কাজী নেওয়াজ শরীফ স্বাধীন বাংলাদেশ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম খোকন- দৈনিক দিন প্রতিদিন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল আলম, গ্লোবাল টিভি, অর্থ সম্পাদক -আক্তার-হোসেন দৈনিক নওরোজ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন- বাংলার চোখ, প্রচার ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বিপ্লব হোসেন, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ। কার্যকরী সদস্য শহিদুল ইসলাম সৈকত, হাসান মাহমুদ ও রবিন মিয়া। আগামী ২ বছরের জন্য এ কমিটি বলবৎ থাকবে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন