ঈদ পরবর্তী কুশল বিনিময়ে আলীরটেকে সায়েম আহম্মেদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৪:০৩ পিএম
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানাধীন আলীরটেক ইউনিয়নের জনতার চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. সায়েম আহম্মেদ এলাকবাসীর সাথে কুশল বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
১৫ জুলাই রোজ শুক্রবার বেলা ৪টায় এ শুভেচ্ছা বিনিময় করেন। সায়েমের আগমন উপলক্ষে এলাকাবাসী পুরান গোগনগর ঘাটে সমবেত হয়ে সায়েমকে বরণকরে আনন্দ মিছিলের মধ্য দিয়ে গোপচর বাজার সহ কুঁড়েরপার এলাকায় সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।
সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার হলো কোরবানির মর্মবাণী। কোরবানির শিক্ষা মনে ধারন করে মানবকল্যানে নিজেকে উৎসর্গ করা সবার কর্তব্য। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা। তাই সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আজহার শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মেম্বার, যুবলীগ নেতা নাজির হোসেন,তাঁতী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. মনির হোসেন, আলীরটেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসমাঈল মাদবর, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদিন জনু, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.আঃ মালেক, ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহান উল্লাহ, সমাজ সেবক শহর আলী মেম্বার, মো.নুরুউদ্দিন,, সমাজ সেবক জাকির হোসেন,সমাজ সেবক মো. মনির হোসেন,সমাজ সেবক মো. মোতাহার, সমাজ সেবক আশা,মো.জসিম,হাজী হাবিব উল্লাহ,মো. সমাজ সেবক মো.তোফাজ্জল হোসেন, মো. আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মেম্বার শুক্কুর আলী, সমাজ সেবক আঃ হাই, মো. আবুল হোসেন সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।এমই/জেসি


