Logo
Logo
×

নগরের বাইরে

কাচঁপুরে এসি বিস্ফোরনের ঘটনায় দগ্ধ দুজনই মারা গেয়িছেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৫:৫১ পিএম

কাচঁপুরে এসি বিস্ফোরনের ঘটনায় দগ্ধ দুজনই মারা গেয়িছেন
Swapno

 

সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকায় ঈদের দিন ভোরে সেলুন দোকানে এসি বিস্ফোরিত হয়ে দুইজন দগ্ধ হয়। দগ্ধ দুজনই শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

নিহতদের মধ্যে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) কুমিল্লার বাসিন্দা সেলুন মালিক আশরাফুল ইসলাম (২৫) এবং অন্যজন আজ (১৬ জুলাই) চুল দাড়ি কাটাতে যাওয়া সোনারগাঁয়ের গঙ্গাপুর গ্রামের আবু তাহের এর ছেলে হৃদয় মিয়া (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

জানা যায়, রবিবার সকালে (১০ জুলাই) কাচঁপুর এলাকায় কারিনা টাওয়ারের পাশে আদব সেলুন নামের একটি প্রতিষ্ঠানে ঈদের দিন ভোরে চুল কাটানোর জন্য হৃদয় মিয়াসহ তার বন্ধুরা গিয়েছিলেন। ভোর ৬ টার দিকে হঠাৎ এসি বিস্ফোরণ হয়ে রুমে আগুন লেগে গেলে এতে হৃদয় মিয়া ও সেলুনের মালিক আশরাফুল মারাক্তক দগ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করিয়েছিলেন।


এ ব্যাপারে হৃদয় মিয়ার দুলাভাই মনঞ্জুর হোসাইন জানান, রবিবার ঈদের দিন ভোরে ছোট ভাই হৃদয় মিয়া চুল কাটতে গিয়ে এসি বিস্ফোরণে   আগুন লেগে দগ্ধ হয় তার শরীরিরের ৪০ ভাগ পুড়ে গিয়েছিল। আজ চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা গিয়েছেন।এমই/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন