Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পানিতে ডুবে এক শিশু মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৯:২৫ পিএম

আড়াইহাজারে পানিতে ডুবে এক শিশু মৃত্যু
Swapno

 


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দোলা আক্তার (১০) নামে এক শিশু মারা গেছে।

 

শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার হাইজাদি ইউনিয়নের সালমদি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত দোলা আক্তার হলেন রূপগঞ্জ উপজেলার বরাব এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

 

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, 'ঈদের কয়েক দিন পর বরাব থেকে সালমদি এলাকায় নানা হান্নান মিয়ার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে আসেন দোলা আক্তার। শনিবার দুপুর ২টায় অন্যান্য আরো শিশুদের সঙ্গে বাড়ির পাশে খালে গোসল করতে যায় দোলা। ওইসময় পানিতে ডুবে যায় সে সাথের শিশুরা বাড়িতে এসে জানালে স্বজনরা গিয়ে খোঁজাখুঁজি করে বিকেল ৩টায় পানি থেকে দোলাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের ডাক্তার দোলাকে মৃত ঘোষণা করে।'


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, 'একটি শিশু পানিতে ডুবে মারা গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুর মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।'এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন