Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে মসজিদ কমিটির সভাপতি নিয়ে সংগর্ষে ১০ জন আহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১১:৩০ পিএম

আড়াইহাজারে মসজিদ কমিটির সভাপতি নিয়ে সংগর্ষে ১০ জন আহত
Swapno

 


নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদ কমিটির সভাপতি নিযুক্ত করার বিষয় নিয়ে ১০ জন আহত হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার আড়াইহাজার পৌরসভার লাখুপুরা গ্রামে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


জানা যায়, উপজেলার লাখুপুরা গ্রামে শনিবার সকালে মসজিদ কমিটির সভাপতি নিযুক্ত করার বিষয় নিয়ে বর্তমান সভাপতি আবুল খায়ের সিকদার এবং প্রস্তাবিত নতুন সভাপতি প্রার্থী রফিকুল সিকদারের লোকজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জুয়েল (৩৫) মাসুম (২৮) মাহিম (১৮) হেলেনা (৩৫) সোহরাব (৫০) লিখন (২২) পিয়াস (২৭) সহ কমপক্ষে ১০ জন আহত হয়। 


জানা যায়, লাখুপুরা জামে মসজিদের বর্তমান সভাপতি আবুল খায়ের সিকদারকে কোন প্রকার দোষ ছাড়াই বাদ দিয়ে আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এবং ওই গ্রামের বাসিন্দা নুরুল হক সিকদারের একক মতে তার চাচাতো ভাই রফিকুল সিকদারকে সভাপতি করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 


আড়াইহাজার থানার ওসি আজিজুল জক হাওলাদার জানান, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন