Logo
Logo
×

নগরের বাইরে

চোরাই ডিজেলসহ দুইজন গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৯:০৩ পিএম

চোরাই ডিজেলসহ দুইজন গ্রেপ্তার
Swapno

এক হাজার লিটার চোরাই ডিজেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (১৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় একটি পিকআপ জব্দ করে র‌্যাব। গ্রেপ্তারকৃতর হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসও রোড এলাকার মৃত আলী হোসেনের ছেলে মাসুম রানা (৩৪), বন্দরের সোনাচড়া এলাকার মৃত দেলু মিয়ার ছেলে আবুল হোসেন (৩৫)। 

 

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, তারা তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রিকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম ও মোটর সেট করে মোটরের সাথে পাইপ দ্বারা মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন