Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৯:০৭ পিএম

বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ
Swapno

আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে গ্রামের এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৫ জুলাই) শেষ পর্যন্ত বিয়ে করবে না বলে অস্বীকার করায় ওই তরুণী তার বাবা-মাকে নিয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবকের নাম, রফিকুল ইসলাম (২৩)। জানা যায়, এ ঘটনায় অভিযুক্ত রফিকুলের সাথে জড়িত ছিলেন আরও কয়েকজন সঙ্গী। 

 

শনিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টার পর উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচগাঁও এলাকার নয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক হাওলাদার জানান, তরুণী অভিযোগে জানিয়েছে, ধর্ষণকারী রফিকুল ইসলাম তার প্রেমিক। পাশাপাশি তাদের বসবাস। সে মোল্লাপাড়ার ইয়াছিন মিয়ার ছেলে। বিয়ের প্রলোভন দেখিয়ে রফিকুল ওই তরুণীকে ইতোপূর্বে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়।

 

তিনি আরও জানান, সর্বশেষ ৯ জুন রফিক ওই তরুণীকে সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে ঘুরতে যান। পরে নয়াপাড়ার ইদ্রিসের পুকুরপাড়ে নিয়ে যুবকটি ফের বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করতে চাইলে তরুণী অস্বীকার করেন। এ সময় প্রেমিক রফিকুল জোর করে তরুণীকে ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে প্রতিশ্রুতি দেয় যে, ১৩ জুলাই তাকে বিয়ে করবে। নির্ধারিত দিনে রফিকুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ব্যাপারে আড়াইহাজার তরুণী বাদী হয়ে শুক্রবার আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন