Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৯:২৩ পিএম

ফতুল্লায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Swapno

ফতুল্লায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আশিষ কুমার নন্দী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) সকালে উপজেলার ভূইগড় কড়ইতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

কুমার নন্দী কুমিল্লার দেবিদ্বার থানার হোসেনপুরের মনিন্দ্র নন্দির ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার ভুইগড় কড়ইতলার আব্বাসের বাড়িতে ভাড়া থাকেন। ১৭ জুলাই রোববার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে তার প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে ফতুল্লা থানায় মামলা করেন।

 

মামলায় উল্লেখ করা হয়, তার প্রতিবন্ধী মেয়ে স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত ধর্ষক আশিষ কুমার নন্দি একই হোসিয়ারিতে কাজ করেন। চলতি বছরের ১৪ মে রাত সাড়ে আটটায় হোসিয়ারি কারখানা ছুটি হওয়ার পর অভিযুক্ত ধর্ষক তার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে চকলেট, চিপসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে দেওয়ার কথা বলে নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। সেইসঙ্গে বিষয়টি কাউকে না বলার জন্য হত্যার হুমকি দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পরে ভুক্তভোগী কিশোরীর পেটের ব্যথা হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে দেড় মাসের গর্ভবতী বলে জানা যায়।

 

এ বিষয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক মো. হানিফ বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন