Logo
Logo
×

নগরের বাইরে

বিসিকে নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৫:৫৫ পিএম

বিসিকে নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার
Swapno

 

ফতুল্লার বিসিক শিল্পনগরীর একটি প্যাকেজিং কারখানার ভিতর থেকে মোফাজ্জল হোসেন (৫৫) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহত মোফাজ্জল হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানার চিনাডুলি পশ্চিমপাড়ার মৃত মিয়ার উদ্দিন শেখের পুত্র।  সে ফতুল্লা মডেল থানার বিসিক শাসনগাঁওস্থ পরমা প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিঃ নামক কারাখনায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলো।

 

রোববার(১৭ জুলাই) সকালে ফতুল্লা মডেল থানার শাসনগাঁওস্থ পরমা প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিঃ নামক কারখানা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে নিহতের পুত্র মো. মনিরুজ্জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। নিহতের পুত্রের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক পলাশ জানায়,নিহত মোফাজ্জল হোসেন শাসনগাঁওস্থ পরমা প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লি. নামক কারখানায় সিকিউরিটি গার্ড বা নিরাপত্তারক্ষী হিসেবে চাকুরী করিয়া আসিতেছিলো। গত ২-৩ বৎসর ধরে তার হার্টের সমস্যা বা হৃদরোগে ভূগতেছিলো। রোববার (১৭ জুলাই) সকাল সাতটার দিকে নিহত মোফাজ্জল হোসেন কারখানার ভিতরের পানির হাউজে গোসল করা কালীন সময়ে হঠাৎ করে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া মৃত্যুবরণ করে। পরে কারখানাটির কর্তৃপক্ষের নিকট থেকে সংবাদ নিহতের পুত্র ঘটনাস্থলে এসে নিহতের লাশ সনাক্ত করে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন