Logo
Logo
×

নগরের বাইরে

বুড়িগঙ্গায় নিখোঁজ গার্মেন্ট শ্রমিকের মরদেহ উদ্ধার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৯:০৪ পিএম

বুড়িগঙ্গায় নিখোঁজ গার্মেন্ট শ্রমিকের মরদেহ উদ্ধার
Swapno

 

গোসল করতে গিয়ে ফতুল্লা বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ হওয়া গার্মেন্টস শ্রমিক আমিনুর (২০)'র লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার(১৮ জুলাই) দুপুরে বুড়িগঙ্গা নদীর ফতুল্লার বক্তাবলী ফেরী ঘাট এলাকা থেকে নিখোঁজ আমিনুরের লাশ উদ্ধার করে। নিহত আমিনুর লালমনির হাট জেলার সদর থানার কালামাটির আলমের পুত্র। সে ফতুল্লা থানার মুসলিমনগর নয়াবাজার এলাকায় ভাড়ায় বসবাস করতো এবং বিসিকস্থ জীবন নামক একটি গার্মেন্টসে কাজ করে আসছিলো। 

 

বিষয়টি নিশ্চিত করে বক্তাবলী নৌ ফাড়ির উপপরিদর্শক মতিন জানায়, নিহত গার্মেন্টস শ্রমিক আমিনুর রোববার তিন বন্ধুর সাথে দুপুর তিনটার দিকে বক্তবলী ফেরিঘাটস্থ বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামে।এক পর্যায়ে একটি লঞ্চ যায়। সেই লঞ্চের প্রবোল ঢেউয়ে তলিয়ে যেতে থাকে তারা। এসময় এক বন্ধু তীরে উঠে বন্ধুকে বাঁচাতে পাইপ ফেলে অপরদিকে আরেক বন্ধু তলিয়ে যেতে থাকা আমিনুল কে বাঁচাতে তার হাত চেপে রাখে।কিন্তু প্রবোল ঢেউ এবং শ্রোতের কারনে পানির নিচে তলিয়ে যায় আমিনুল। 

 

সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নৌ ফাড়ি পুলিশ,ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ আমিনুর কে উদ্ধারের চেষ্টা চালায়। সোমবার দুইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করা হয়েছে।আইনি পক্রিয়া শেষে নিহত আমিনুরের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন