সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি রাজিব গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৯:১০ পিএম
সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আরিফুল ইসলাম ওরফে রাজিবকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার (১৭ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানাধীন উত্তর আজিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, র্যাব-১১ এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন উত্তর আজিবপুর এলাকায় হত্যা মামলার ১ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আরিফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব।এমই/জেসি


