Logo
Logo
×

নগরের বাইরে

পুকুরের মাছে রং দিয়ে নদীর বলে বিক্রি, জরিমানা অর্ধলাখ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১১:২০ পিএম

পুকুরের মাছে রং দিয়ে নদীর বলে বিক্রি, জরিমানা অর্ধলাখ
Swapno

 

আড়াইহাজারে পুকুরে চাষ করা মাছকে রং করে নদীর মাছ বলে বিক্রি কারায় এক মাছ বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলায় চৌরাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্তকর্তা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

 

জরিমানা প্রাপ্ত মাছ বিক্রেতার নাম তারেক (২০)। সে বাঞ্ছারামপুর এলাকার বাহেরচর গ্রামের মো. মজনু মিয়ার ছেলে ও বাঞ্ছারামপুর ও বিশনন্দির বিভিন্ন এলাকা থেকে পুকুরের চাষ করা মাছ সংগ্রহ করে বিক্রি করতেন। জানা যায়, দীর্ঘদিন ধরেই তারেকসহ আরো কয়েকজন মাছ বিক্রেতা আড়াইহাজার উপজেলার বিভিন্ন হাটবাজারে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্রতারণা করে আসছিল। ১৮ জুলাই উপজেলা সদর চৌরাস্তায় আসার পরই তারেককে দেখে ইউএনও অফিসে খবর দেয় স্থানীয় লোকজন। 

 

ইউএনও রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে তারেককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার অপরাধ স্বীকার করে। সেই জানান, মাছকে নদীর চাষ করা তাজা মাছ সাজাতে ব্যবহার করেন বিষাক্ত রং ও কেমিক্যাল। সচরাচর অফিস ফেরত বা বাস স্ট্যান্ডের লোকজন মাছ বিক্রেতার এই চালাকি ধরতে পারে না। ওদের রং করা মাছগুলো এক ঝলক দেখলেই মনে হয় যেন নদী থেকে ধরে আনা তরতাজা মাছ।এমই/জেসি     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন