Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কুখ্যাত মাদক সম্রাট ইসমাইল গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ০৮:২৬ পিএম

বন্দরে কুখ্যাত মাদক সম্রাট ইসমাইল গ্রেপ্তার
Swapno


বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট ইসমাইল (৩২)কে গ্রেপ্তার করেছে। গত সোমবার ( ১৮ জুলাই) রাতে বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ দড়ি-সোনাকান্দা এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক সম্রাট ইসমাইল একই এরাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে বলে জানা গেছে। 

 

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক হাওলাদার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ আমার সঙ্গীয় র্ফোস দড়ি-সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী ইসমাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মাদক ব্যবসায়ী ইসমাইল পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়ানোর জন্য তার সাথে থাকা ইয়াবা ট্যাবেলেট গিলে ফেলে। ওই সময় তার দেহ তল্লাশী করে ইয়াবা না পেয়ে তাকে ওই রাতেই বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মেডিক্যাল করানো হয়। ইয়বা ব্যবসায়ীকে ছাড়ানোর জন্য আমার কাছে অনেক তদবির আসে। আমি কোন তদবিরকে কর্নপাত না করে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে  ৪২/২২ নং ননএফআইআর মামলায় মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন