বন্দরে শিক্ষার্থী ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১০:৪২ পিএম
বন্দরে স্থানীয় একটি মাদ্রসার ৩য় শ্রেণীতে পড়ুয়া শ্যালিকা (১০)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় পুলিশ লম্পট জামাতা মনির হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে। গত সোমবার (১৮ জুলাই) রাতে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে ভূক্তভোগী ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে গ্রেপ্তারকৃত লম্পট জামাতা মনির হোসেনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩২(৭)২২। এর আগে গত সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়াস্থ লিয়াকত আলী ভাড়াটিয়া ঘরে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত লম্পট জামাতা মনির হোসেন বন্দর থানার কুড়িপাড়া এলাকার লিয়াকত আলী ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত আফসার উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে।
তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদিনী মেয়ে বন্দর কুড়িপাড়া এলাকায় স্থানীয় একটি মাদ্রাসায় ৩য় শ্রেণীতে লেখাপড়া করে আসছে। এর ধরাবাহিকতায় গত সোমবার সকালে ভ’ক্তভোগী ক্ষুদে শিক্ষার্থী মাদ্রাসা থেকে এসে তার মায়ের সাথে দেখা করে। পরে বাদিনী তার অবুঝ মেয়েকে বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে বললে ওই শিক্ষার্থী পানি আনতে গিয়ে আপন বড় বোন জামাতা কর্তৃক ধর্ষনের শিকার হয়। পানি আনতে দেরী দেখে এ ঘটনায় শিশুটির মা ওই দিন সকাল সাড়ে ৯টায় ভাড়াকৃত বাসার সামনে আসলে ওই সময় বড় মেয়ে জামাতা মনির হোসেনের ভাড়াকৃত ঘরের দরজার সামনে ক্ষুদে শিক্ষার্থী জুতা দেখতে পায়। পরে ওই ঘর হইতে কান্নার শব্দ পেয়ে দরজা ধাক্কা দেয়।
পরে ধর্ষিতা শিশুটি ধর্ষনের বিষয়টি তার মাকে জানালে এ ঘটনায় ভ’ক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ মামলা দায়েরের ওই রাতে কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে রশ্পট জামাতা মনির হোসেনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মঙ্গলবার সকালে ডাক্তারী পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। একই সময়ে পুলিশ গ্রেপ্তারকৃত লম্পট জামাতা মনির হোসেনকে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।এমই/জেসি


