রূপগঞ্জে এ.আর.এম প্রোডাকশন কার্যালয়ে হানজালা বাহিনীর অগ্নিসংযোগ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১০:৫২ পিএম
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জনপ্রিয় অনলাইন মিডিয়া সেল এ.আর.এম প্রোডাকশনের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ করে রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী হানজালা বাহিনীর ক্যাডাররা।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ই জুলাই শনিবার রাতে এ.আর.এম প্রোডাকশন এর প্রধান কার্যালয়ে অফিস প্রথমে ভাংচুর লুটপাট করে যাওয়ার সময় অগ্নিসংযোগ করে এবং প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতি সাধন করে সন্ত্রাসী হামজালা ও তার বাহিনীরা। এ অগ্নিসংযোগ ঘটনায় মেঝবাহ উদ্দিন আহমেদ রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে আসামীরা হচ্ছেন ১/ হানজালা, ফাহিম, ইসমাইল, কামাল, হাসান, বাবু, জাহিদুল, সোহাগ সহ আরও ২৫- ৩০ জনের বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে জানা যায়, ভুলতা গাউসিয়া এলাকায় ছিনতাই, চাদাঁবাজি সহ সকল প্রকার স্থানীয় অপরাধ মুলক কর্মকাণ্ড চলে এই বাহিনীর নেতৃত্বে, হামজালা বাহিনীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ এলাকার সাধারণ জনগন ও স্থানীয় ব্যাবসায়ী গোষ্ঠি। রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন ও গোলাকান্দাইল ইউনিয়নের গাউসিয়া এলাকায় মুর্তমান আতঙ্ক হয়ে বিরাজকরে এই মাদকাসক্ত বাহিনী। স্থানীয়রা এই সকল সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চায় এবং তাদের অতিদ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।এমই/জেসি


