Logo
Logo
×

নগরের বাইরে

পাগলা বাজার নির্বাচনে নিয়ে বহিরাগতদের আনাগোনা, সংঘর্ষের আশঙ্কা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১১:২১ পিএম

পাগলা বাজার নির্বাচনে নিয়ে বহিরাগতদের আনাগোনা, সংঘর্ষের আশঙ্কা
Swapno

 

# দুই গ্রুপই বহিরাগতদের এনে পাল্টাপাল্টি অবস্থান

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরে পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষনার পর থেকেই অনেকটা জমজমাট হয়ে উঠেছে পাগলা বাজারের পুরো এলাকা।এরই মধ্যে ঘটে গেছে কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা ।পাগলা বাজারের নির্বাচন কমিশনের কমিটি নিয়ে অনাস্থা জানিয়ে একটি পক্ষ প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ জানান তারা এই নির্বাচন কমিটি বর্জন চায় এই কমিটি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তারা থাকলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না।তবে এই প্রতিবাদের মধ্যে দেখা যায় বেশিরভাগ পাগলা বাজার সমিতির কোন সদস্য না তারা বহিরাগতদের এনে প্রতিবাদ করে আর এই প্রতিবাদের নেতৃত্ব দেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন এবং পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সভাপতি প্রার্থী মনির হোসেন।


তবে নির্বাচন কমিটির সদস্যরা জানান ,তারা সুন্দর একটা নির্বাচনকে বানচাল করতে উঠেপড়ে লেগেছে।আমাদের বিরুদ্ধে যে সকল কথা বলা হয়েছে তা সম্পূর্ন ভিত্তিহীন ।তারা যে অভিযোগ গুলো তা গতবারের নির্বাচনকে নিয়ে আমাদের কথা হচ্ছে আরেকটা নির্বাচন চলে এসেছে এখন অভিযোগ করছে যা সত্যিই হাস্যকর।আমরা একটা সুন্দর নির্বাচন দিতে প্রস্তুত রয়েছি।আর কোন রকম বাধাই এই নির্বাচনকে বানচান করতে পারবেনা ।প্রশাসন তা কঠোর হাতে দমন করবে।


স্থানীয় সূত্রে আরও জানা যায়,প্রতিবাদের পরের দিন পাগলা বাজাবের চিত্র পাল্টে যায় আরও পাগলা বাজারের ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সাবেক তিনবারের সভাপতি শাহ আলম গাজী টেনু নির্বাচনে অংশগ্রহন করার কথা না থাকলেও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বহিরাগতদের নিয়ে সোডাউন করে মনোনয়ন পত্র সংগ্রহ করে। এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। তবে পাগলা বাজারে বিশ্খৃংলা না হয় সেজন্য পাগলা বাজার পরিদর্শনে আসেন ফতুল্লা থানা ওসি রেজাউল হক এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।


তবে ফতুল্লা থানা  পুলিশ আশ্বাস দিয়েছেন এই পাগলা বাজার নির্বাচনকে নিয়ে বহিরাগতদের এনে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবেনা তার বিরুদ্ধে আইন-আনুক ব্যবস্থা নেওয়া হবে।আমরা চাই এই পাগলা বাজারে কোন রকম যামেলা ছাড়া নির্বাচন সম্পন্ন হোক।আমরা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতা করতে প্রস্তুত রয়েছি।


উল্লেখ,এর আগে ১৩ জুলাই পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি রেজি: নং ১৩০/৫৪ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।এসময় দেখা যায় ১৭ জুলাই ও ১৯ জুলাই মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ২১ জুলাই সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম গ্রহন করা হবে। ২২ জুলাই মনোনয়ন বাছাই ও বৈধ প্রার্থীর খসড়া প্রকাশ।২৪ ও ২৫ জুলাই বাতিল মনোনয়ন পত্রের ব্যাপারে আপীল গ্রহন।২৬ ও ২৭ ও ২৮ জুলাই বৃহস্পতিবার আপীল শুনানি  গ্রহন। ২৮ জুলাই আপীলের রায় ঘোষনা। ২ আগস্ট মঙ্গলবার বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ৩ আগস্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।প্রার্থীদের চূড়ান্ত  তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ৪ আগস্ট। ১৯ আগস্ট সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ এবং ওইদিনই ভোট গননা শেষে ফলাফল প্রকাশ করা হবে।


নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের অফেরতযোগ্য মনোনয়ন পত্র ফি সভাপতি ১৭ হাজার টাকা-,সহ সভাপতি ১৫ হাজার টাকা সহসভাপতি সাধারণ সম্পাদক ১৪ হাজার টাকা, যুগ্ম সম্পাদক ১৩  হাজার টাকা, কোষাধ্যক্ষ ১২ হাজার টাকা, সাংগঠনিক সম্পাদক ১০ হাজার টাকা,তথ্য ও প্রচার সম্পাদক ১০ হাজার টাকা, দপ্তর সম্পাদক ১০ হাজার টাকা, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক ১০ হাজার টাকা, কার্যকরী সদস্য ৯ হাজার টাকা ধার্য্য করা হয়। এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন