Logo
Logo
×

নগরের বাইরে

আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১১:৩১ পিএম

আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা
Swapno

 


নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান সভায় আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ পদে নির্বাচিত েেহয়ছেন বন্দর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা (পিপিএম)। 

 

গত সোমবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হল রুমে মাসিক কল্যান সভায় জেলার সুযোগ্য পুলিশ সুপার ও (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম) বার এর হাত থেকে এ সম্মননা ক্রেষ্ট গ্রহন করেন তিনি। মাসিক কল্যান সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুস্তাফিজুর রহমান, অতি পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শারমিন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কল) নাজমুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন প্রমুখ। 

 

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে সম্মননা ক্রেষ্ট গ্রহনের পর বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা এক প্রতিক্রিয়ায় গনমাধ্যমকে জানিয়েছে, এ সম্মান শুধু আমার একার নয়। এ সম্মান বন্দরবাসী। সকলের সহযোগিতার কারনে আমি বার বার জেলার শ্রেষ্ঠ অফিসার পদে নির্বাচিত হয়েছি। আপনারা আমার জন্য দোয়া ও আর্শিবাদ করবেন। আমি যত দিন বন্দরে আছি বন্দরবাসীকে যেন নিরাপদ ও সন্ত্রাস এবং মাদক মুক্ত রাখতে পারি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন