Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় তরুণী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৬:৪৮ পিএম

ফতুল্লায় তরুণী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
Swapno

গত ১৪ জুলাই ২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলার বৈরাগীবাড়ি এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে এক তরুণী (১৯) গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি অজয় মণ্ডলকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১১।  অজয়কে মুন্সিগঞ্জের গৎারিয়া থানা তেতৈই তলা থেকে গেস্খফতার করা হয়।  অজয় মণ্ডল ফতুল্লার পাগলা বৈরাগীবাড়ি এলাকার নগেন ওরফে নগেন মণ্ডলের ছেলে।

 

র‌্যাব-১১’র স্কোয়াড্রন লিডার একেএম মনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও এজাহার সূত্রে জানা যায়, গত তিন মাস পূর্বে ভিকটিমের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে ভিকটিম তার পিতার বাড়ীতে অবস্থান করে এবং মাঝে মধ্যে বান্ধবী শ্রাবন্তীর পাগলা বৈরাগী বাড়ীর বাসায় বেড়াতে আসে। ১৩ জুলাই রাতে ভিকটিম তার বান্ধীর বাড়ীতে অবস্থান করে। ১৪ জুলাই রাতে বান্ধবীর বাড়ীর পাশর্^বর্তী দোকান থেকে খাবার কিনে ফেরার পথে এই মামলার আরেক আসামি শাওন ভিকটিমের পথরোধ করে কথা আছে বলে গলায় ছুরি ঠেকিয়ে শাওনের পাগলা বৈরাগী বাড়ীতে নিয়ে যায়। সেখানে পূর্বে থেকেই আসামী অজয় মন্ডল ও রনি অবস্থান করছিল। 

 

একপর্যায়ে ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে আসামীরা পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলে। আসামীরা ভিকটিমের জ্ঞান ফিরলে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। তিনি জানান, এই মামলার অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন