Logo
Logo
×

নগরের বাইরে

প্রেমিকের কথায় স্বামীকে তালাক, ধর্ষণের শিকার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৮:৩৯ পিএম

প্রেমিকের কথায় স্বামীকে তালাক, ধর্ষণের শিকার
Swapno

 

এক গৃহবধূ ফেসবুকে প্রেম করে পরকীয়া প্রেমিকের কথায় স্বামীকে তালাক দেন। পরে নারায়ণগঞ্জে এসে পরকীয়া প্রেমিকার ধর্ষণের শিকার হন ওই নারী। ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে বুধবার দুপুরে প্রেমিকা সানি নামে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 

এ ঘটনায় পুলিশ আসামীকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। সানি সদর উপজেলার গোপচর এলাকার শাহাদাত হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর ঘরে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি ঢাকায় থাকতেন। এক বছর আগে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তার। এরপর থেকে কথাবার্তা ও পরে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়ে তারা। পরে প্রেমিক সানির কথা মতে ঢাকা থেকে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেন। সর্ম্পক আরো গভীর হয়।

 

প্রেমিকের কথা মতে স্বামীকে তালাক দেন। সর্বশেষ গত ১৭ জুলাই রাত সাড়ে ১২ টায় বিয়ের কথা বলে ভুক্তভোগী ডেকে নিয়ে ধর্ষণ করে প্রেমিক সানি।নারায়ণগঞ্জ সদর মডেল থানা ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন