নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে আরও ১০০টি ভূমিহীন পরিবার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৮:৪৫ পিএম
মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পূনর্বাসনের জন্য একশতটি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার। বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে বারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলেনের মাধ্যমে জানানো হয় আগামী ২১ শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে গৃহহীন ও ভুমিহীন পরিবারে মধ্যে তৃতীয় দফার দ্বিতীয় পর্যায়ের ঘর প্রদান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। সেদিন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ সকল উপজেলা পর্যায়ে ভার্চুয়ালী সংযুক্ত হবেন।
সেখানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, এমপি ও উপজেলায় পর্যায়ের সকল কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক, সামাজিক নেত্রীবৃন্দ উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, প্রধানমন্ত্রী বলেছেন কেউ ভূমি ও গৃহহীন থাকবে। মুজিবর্ষ উপলক্ষে সরকারের ঘোষণানুযায়ী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই জেলায় ১০০টি পরিবারকে গৃহের চাবি,জমির মালিকানার কাগজ হস্তান্তর করা হবে।এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ৭ টি ও আড়াইহাজার উপজেলায় ৯৩ টি।
জেলায় এপর্যন্ত মোট ৮৯১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সালাউদ্দিন মঞ্জুর, ফতুল্লা এসিল্যান্ড আবু বকর সরকার, সদর এসিল্যান্ড আমেনা মারজানসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।এমই/জেসি


