Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে পরকিয়া প্রেমিকের বাড়িতে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মাম

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১০:১৩ পিএম

সোনারগাঁয়ে পরকিয়া প্রেমিকের বাড়িতে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মাম
Swapno

 

 

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামে বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া নারী রোকসানা আক্তারকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে নিহতের ছোট ভাই এনামুল হক বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জনের নাম উল্লেখ্যসহ ৪-৫জনকে আসামী করা হয়। 

 

তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো. রাজু আহম্মেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মনির হোসেনের সঙ্গে বাইশটেকি গ্রামে মৃত মনু মিয়ার মেয়ে স্বামী পরিত্যক্তা রোকসানা আক্তারের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন ধরে এ পরকিয়া সম্পর্কে বিয়ের প্রলোভনে একাধিকবার উভয়ের মধ্যে শারিরিক সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার ভোরে প্রেমিক মনিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় রোকসানা। 

 

এসময় মনিরের বাড়ির লোকজন তাকে একাধিকবার বাড়ির বাইরে টেনে হেঁচড়ে বের করে দেয়। রোকসানার তার অবস্থানে অনড় থাকায় দুপুরে মনির হোসেন, তার ভাই গোলজার, খোকন ওরফে খোকা, ছেলে রানা, মনিরের স্ত্রীসহ ১০-১২জনের একটি দল এসএস পাইপ, লোহার রড দিয়ে পিটিয়ে মারাক্তকভাবে রক্তাক্ত করে আহত করে। মূমূর্ষ অবস্থায় রোকসানাকে মনির হোসেন, তার ছেলে রানা ও মনিরের স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। পথে রোকসানার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক রোকসানাকে মৃত ঘোষনা করে। এ খবর পেয়ে মনির হোসেন ও তার পরিবারের লোকজন লাশ রেখেই মোবাইল বন্ধ করে হাসপাতাল থেকে পালিয়ে যায়। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন