Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৭:৩৪ পিএম

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Swapno

 

সিদ্ধিরগঞ্জে শ্রী মতি ঝর্ণা রায় (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চৌধুরীবাড়ি আরামবাগ এলাকার আলতাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। 


নিহত শ্রী মতি ঝর্ণা রায় হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাষিয়া মীরগঞ্জ এলাকার বিজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে হৃদয়ের স্ত্রী। পুলিশ ও পারিবারিকসূত্রে জানা যায়, গত ৫ বছর আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাষিয়া মীরগঞ্জ এলাকার বিজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে হৃদয়ের (৩০) সাথে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা এলাকার জগদীস চন্দ্র রায়ের মেয়ে শ্রী মতি ঝর্ণা রায়ের পারিবারিকভাবে বিয়ে হয়। রিক বাবু নামে ২ বছর বয়সী তাদের একটি ছেলে রয়েছে। বর্তমানে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া থাকতেন। ঝর্ণার স্বামী হৃদয় সিদ্ধিরগঞ্জ ইউরোটেক্স গার্মেন্টসে চাকুরি করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঘরের আড়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শ্রী মতি ঝর্ণা রায়। তবে তারা কয়েকজন মিলে লাশটিকে ফাঁস থেকে খুলে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা লাশ নিতে দেয়নি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে। ঝর্ণার স্বামী লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাশের বাড়ির ভাড়াটিয়া কি হয়েছে জানতে চাইলে তার স্বামী হৃদয় বলেন, স্টোক করেছে। এদিকে ঝর্ণার পরিবারের অভিযোগ, এটা আত্মহত্যা আর স্টোক না। এইটা খুন! ঝর্ণার মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন তার পরিবার। 


আরও জানান, প্রায় সময় ঝর্ণার স্বামী তার উপর নির্যাতন করতো। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইনচার্জ পিপিএম বার মশিউর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন