বন্দরে মহিলা কাউন্সিলরের ভাই মাদকসহ গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৭:৪৪ পিএম
বন্দরে ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২০ পুড়িয়া হেরোইনসহ সোহেল রানা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২০ জুলাই) গভীর রাতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী সোহেল রানা দড়িসোনাকান্দা এলাকার মৃত শহিদুল্লাহ ওরফে সাদা মিয়ার ছেলে ও নাসিক ১৯,২০ ও ২১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদের ছোট ভাই। এ ব্যাপারে পুলিশ বন্দর থানার মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪১(৭)২২। তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে রাস্তায় ফেরিকরে মাদক বিক্রয় করার সংবাদ পেয়ে ইয়াবা ও হেরোইনসহ সোহেল রানাকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় ধৃত মাদক ব্যবসায়ী সোহেল রানার দেহ তল্লাশীকালে ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরেই গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়।এমই/জেসি


