কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৭:৫৬ পিএম
ফতুল্লায় ১১ বছর বয়সী এক কিশোরী কে ধর্ষনের অভিযোগে আপন খালু মনির হোসেন(৬০) কে গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়বাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর এলাকায়। আটককৃত মনির হোসেন পেশায় একজন রিক্সাচালক। সে ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইরের জামালের গ্যারেজ সংলগ্ন হাজী আবুল হোসেনের বাড়াটিয়া মৃতঃ আকুল উদ্দিন শিকদারের পুত্র।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানায়, নির্যাতিত কিশোরী তার নানী, খালা এবং খালুর সাথে মাসদাইর এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। তার মার অনত্র বিয়ে হয়েছে এবং বাবা ও অনত্র বিয়ে করে পৃথক পৃথক স্থানে বসবাস করে আসছে। মনির পেশায় রিক্সা চালক। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে কিশোরীর নানী ও খালা নাকের ড্রপ কেনার জন্য ঔষধের দোকানে গেলে কিশোরী ও তার খালু মনির হোসেন বাসায় ছিলো।
এ সময় কিশোরীর খালু জোড় পূর্বক কিশোরী কে ধর্ষন করে।এ সময় কিশোরী আত্নরক্ষার্থে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধা কে আটক করে গণপিটুনি দেয়৷ সংবাদ পেয়ে পুলিশ রাত একটার দিকে ঘটনাস্থলে গিয়ে মনির কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে তিনি জানান।এমই/জেসি


