ফতুল্লায় হেরোইন সহ মাদক বিক্রেতা মাসুম (৪১) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাসুম শরিয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুরের মোঃ বাদশা মিয়ার পুত্র ও ফতুল্লা মডেল থানার চানমারী মডেল কলেজ রোডের শহিদের বাড়ীর ভাড়াটিয়া।
শুক্রবার (২২ জুলাই) সকাল নয়টার দিকে পুলিশ তাকে চানমারী কলেজ রোডস্থ বাচ্চু মিয়ার হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ গ্রেফতারকৃতের নিকট থেকে ৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লার চানমারী কলেজ রোডস্থ বাচ্চু মিয়ার হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৮৫ পুরিয়া হেরোইন সহ মাসুম কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধ পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।এমই/জেসি


