Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে আহত ৭

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১০:২৫ পিএম

রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে আহত ৭
Swapno

 

রূপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে উভয়পক্ষ। গত বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে উপজেলার রূপসী এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান। 

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মী জানান, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত তারাব পৌর যুবলীগ নেতা আজাবুর ভূঁইয়ার সমর্থকদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় তারা অন্তত ১৫ রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন। অন্তত সাতটি মোটরসাইকেলে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রূপসী এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি তানজিম আহমেদ রিয়াজের অভিযোগ, রাত সাড়ে নয়টার দিকে দশম শ্রেণি পড়ুয়া তাদের এক কর্মীকে মীর বাড়ি এলাকায় মারধর করে তারাব পৌরসভার চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হৃদয় ও তার লোকজন। বিষয়টি মিমাংসার জন্য গেলে সেখানে হৃদয়ের সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা তার কার্যালয়ে চলে আসলে রাতে আজাবুর ভূঁইয়া লোকজন নিয়ে গুলি করতে করতে তার কার্যালয়ে হামলা করে বলে অভিযোগ করেন তানজিম।

 


রিয়াজ বলেন, ‘আজাবুর অন্তত ১০ রাউন্ড গুলি ছুড়েছে।ককটেল বিস্ফোরণসহ চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে শান্ত ভ্ূঁইয়া, মো. শিবলু, রাফায়াত ও মো. হাসান নামের চার ছাত্রলীগ নেতাকে জখম করেছে আজাবুর বাহিনী। আহত শান্তর শরীরে ৬৫টি সেলাই লেগেছে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। হামলায় সাতটি মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দিয়েছে তারা। অভিযুক্ত আজাবুর ভূঁইয়া তারাব পৌর যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমানের ছোট ভাই। তিনি রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ। গত রাতের হামলার বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি আজাবুর ভূঁইয়া। গতরাতে কী হয়েছে তা জানেন না বলে দাবি করেন। তবে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হৃদয় মুঠোফোনে বলেন, ‘এক ছিনতাইকারীকে মারধর করা হয়েছে গতরাতে। এনিয়ে ছাত্রলীগ নেতা তানজিম তার অনুসারীদের নিয়ে আমার বাড়িতে হামলা চালালে ফেরদাউসুর রহমান, মো. দিদার ও মো. সাকিব নামে আমার তিন অনুসারী আহত হয়েছেন।’

 

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘রাতে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সবাই পালিয়ে যায়। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।’সংঘর্ষের ঘটনায় গুলি বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলে দাবি করেন থানার ওসি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন