Logo
Logo
×

নগরের বাইরে

দুই বোনকে অপহরণের অভিযোগে কিশোরী গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১০:৩২ পিএম

দুই বোনকে অপহরণের অভিযোগে কিশোরী গ্রেফতার
Swapno

 

ফতুল্লা থেকে আশা মনি (১৩) ও মিম (১১) নামক দুই বোন কে অপহরনের অভিযোগে জান্নাতি (১৪) নামক অপর এক কিশোরী কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত কিশোরী ফতুল্লা মডেল থানার দেলপাড়া কলেজ রোডস্থ মন্টু মিয়ার ভাড়াটিয়া মোঃ আনেয়ার হোসেনের মেয়ে। এ ঘটনায় অপহৃত দুই কিশোরীর ফুফু মোসাম্মৎ আল্পনা আক্তার বাদী হয়ে অপহরনের অভিযোগ এনে গ্রেফতারকৃত জান্নাতি কে আসামী করে বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।


বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে তাকে ফতুল্লার দেলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলায় উল্লেখ্য করা হয়, নিখোঁজ সহোদর দুই বোন মিনি ও মিম এবং গ্রেফতারকৃত কিশোরী জান্নাতি দেলাপাড়া কলেজ রোডস্থ মন্টু মিয়ার বাসায় পাশাপাশি রুমে নিজ নিজ পরিবারের সাথে ভাড়ায় বসবাস করতো। কিশোরী দুই বোন দেলপারা পেয়ারাবাগানস্থ তুলার মিলে কাজ করতো। ১৯ জুলাই মঙ্গলবার সকাল সাতটার দিকে অপহৃত কিশোরী দুই বোন কাজে যাওয়ার জন্য বাসায় থেকে বের হয়ে দেলপাড়াস্থ ময়না বেগমের বাড়ীর সামনে যাওয়া মাত্র গ্রেফতারকৃত জান্নাতি বাদীর দুই ভাতিজি কে কৌশলে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্ত জান্নাতি সন্ধ্যার দিকে বাসায় ফিরে এলে তাকে দুই কিশোরীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে সে অসংলগ্ন কথা বার্তা বলে এবং জানায় যে সে কিশোরীদের সম্পর্কে অবগত নয়। তবে নির্ভরযোগ্য একটি স্ত্রূ জানায়,জান্নাতি সহ অপহৃত দুই কিশোরী সাইনবোর্ড দিয়ে অজ্ঞাত স্থানে যাওয়ার পথে জান্নাতির বাবা ও ভাই ঘটনাস্থলে গিয়ে তাদের কে গিয়ে বাধা প্রদান করে বাসায় নিয়ে আসতে চায়। এতে করে কিশোরী জান্নাতি তার বাবা ও ভাইয়ের সাথে বাসায় ফিরতে অস্বীকৃতির পাশাপাশি তাদের কে জানেনা বা চিনেনা বলে জানালে স্থানীয় পথচারীরা তাদের কে আটক ফলে হট্টোগোল হয়। এ সময় নিখোঁজ হয় দুই কিশোরী সহোদর। 


মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন মোল্লা জানায়, অভিযুক্ত কিশোরী কে গ্রেফতার করা হয়েছে। অপহৃত কিশোরী দুই বোন কে উদ্ধারের চেস্টা করছে একই সাথে ঘটনার সাথে কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন