বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল শিক্ষার্থীকে অপহরণ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৭:১৪ পিএম
সোনারগাঁয়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় জান্নাতুল (১৫) নামের ১০ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে ফাহিম (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর বাজার এলাকা থেকে অপহরণ হয় সে।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মোঃ জাকির হোসেন বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে আজ (২৪ জুলাই) বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাকী অভিযুক্তরা হলেন মোছাঃ পারুল বেগম (৩৮) এবং সাঈদ (৪০)। অভিযোগসূত্রে জানা যায়, তার মেয়ে হোসেনপুর বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। কয়েকদিন ধরে বাসা থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় তার মেয়েকে অভিযুক্ত ফাহিম বিয়ের প্রস্তাবসহ নানা ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার মেয়ে ফাহিমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে উত্যক্ত করাসহ নানা ধরনের ভয়ভীতি দেখাতো। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে স্কুল থেকে বাড়ী যাওয়ার পথে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে।অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।এমই/জেসি


