Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় স্কুল ছাত্রী নিখোঁজ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৭:২৭ পিএম

ফতুল্লায় স্কুল ছাত্রী নিখোঁজ
Swapno

 

ফতুল্লায় শাহানাজ (১৪) নামক এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। ২০ জুলাই সে বাসা নিখোঁজ হয়। শনিবার (২৩ জুলাই) নিখোঁজ স্কুল ছাত্রীর মা শাহিনুর বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়রী করেন। নিখোঁজ শাহানাজ কুতুব আইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী ও ফতুল্লা মডেল থানার লামাপাড়া দরগাহ বাড়ী মসজিদ এর পাশে দিলার হাজীর বাড়ীর ভাড়াটিয়া আবু সাঈদ আলীর মেয়ে। 

 

সাধারন ডায়রীতে উল্লেখ্য করা হয়,বাদী ও তার স্বামী প্রতিদিনের মতো তার মেয়েকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে যায়। ২০ জুলাই তারিখ রাত দশটার দিকে বাদী ও তার স্বামী কর্মস্থল থেকে বাসায় ফিরে এসে দেখতে পায় তাদের মেয়ে বাসায় নেই। সম্ভাব্য বিভিন্ন স্থান সহ আত্মীয় স্বজনদের বাড়ীতে খোজাখুজি করে ও তার কোন সন্ধান না পেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেন।  সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির (টু) জানায়, নিখোঁজ কিশোরী কে খুঁজে বের করার চেস্টা করছে পুলিশ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন