Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে গৃহবধূর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৭:৩৫ পিএম

রূপগঞ্জে গৃহবধূর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা
Swapno

 


রূপগঞ্জে তৃষ্ণা নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গৃহবধূ তৃষ্ণা (২২) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ইসলামবাগ কালী এলাকার মিত্যুঞ্জয় দাসের স্ত্রী। তৃষ্ণার ২ বছরের একটা ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।  

 

পুলিশ ও পরিবারসূত্রে জানা যায় পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ছয়টায় ইসলামবাগ কালী এলাকায় মিত্যুঞ্জয় দাসের নিজ বাড়িতে। সোমবার সকালে ভুলতা ফাঁড়ি পুলিশ কালী এলাকায় ফাঁস নিয়ে এক গৃহবধুর আত্নহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তৃষ্ণার লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এএসআই উত্তম।  ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান মৃত্যুর খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর আসল রহস্য তদন্ত রিপোর্টের পরে জানা যাবে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন