Logo
Logo
×

নগরের বাইরে

শীতলক্ষ্যা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৮:১০ পিএম

শীতলক্ষ্যা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান
Swapno

শীতলক্ষা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে বন্দরে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে ড্রেজার নিয়ে পালিয়ে গেছে বালু সন্ত্রাসীরা। সোমবার (২৫ জুলাই) বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগরস্থ শীতলক্ষ্যা নদীতে এ অভিযান চালানো  হয়। অভিযানের সময় একটি ড্রেজার আটক করা হলেও পরে কাগজপত্র রেখে ছেড়ে দেওয়া হয়। 

 

বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সুরাইয়া ইয়াসমিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বিপুল সংখ্যক পুলিশ অভিযানের সময় উপস্থিত ছিলেন। সূত্র জানায়, দীর্ঘদিন যাবত ড্রেজার দিয়ে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল স্থানীয় একটি বালু সিন্ডিকেট। বালু উত্তোলনের ফলে মদনগঞ্জ শান্তিনগরসহ শীতলক্ষ্যা নদী তট বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অবৈধ বালু উত্তোলন রোধে সোমবার বিকেলে বন্দরের শান্তিরনগর চর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ড্রেজার নিয়ে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন