Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গৃহবধূর আত্মহত্যা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৯:২৩ পিএম

ফতুল্লায় গৃহবধূর আত্মহত্যা
Swapno

 

ফতুল্লায় শান্তা (৩৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ জুলাই) বিকেলে পঞ্চবটি হরিহর পাড়া এলাকার ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। নিহত শান্তা ফরিদপুরের সদরপুরের মোল্লা কান্দি এলাকার মৃত আছমত আলীর মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার পঞ্চবটির হরিহর পাড়া এলাকার গুলশান রোডস্থ মুন্নীর বাড়ীতে ভাড়া থাকতেন। 

 

তার বড় ভাই সারোয়ার শেখ জানান, ১৮ বছর পূর্বে তার বিয়ে হয়। সেই ঘরে দুটি সন্তান হওয়ার পর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তার বোন তাদের বাড়ীতে ছিল। আনুমানিক দুই বছর পূর্বে তার বোন শান্তা রুবেল নামে একটি ছেলেকে বিয়ে করে। রুবেল বর্তমানে সৌদি আরব থাকে। গত ২৪ জুলাই রাতে তার বোন জামাইয়ের সঙ্গে তার বোনের মোবাইলে কথা হয়। 

 

পরদিন ২৫ জুলাই বিকালে তার ছোট বোনের বাড়ী ওয়ালা মুন্নী তাকে মোবাইলে জানায়, তার ছোট বোন শান্তা গলায় ওড়না দ্বারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন