Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় নিখোঁজ দুই কিশোরী

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৯:২৮ পিএম

ফতুল্লায় নিখোঁজ দুই কিশোরী
Swapno

সদর উপজেলা ফতুল্লায় সুখি আক্তার (১৫) ও মাহমুদা (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। রবিবার ২৪ জুলাই সকাল ৭টায় কাজের জন্য তারা নিজ বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছে। 

 

এ ঘটনায় সুখি আক্তারের মা হেলেনা বেগম ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। নিখোঁজ দুই কিশোরী ফতুল্লা দাপা মসজিদ এলাকায় সাহারা প্রিন্ট কারখানার শ্রমিক। তারা দুইজনেই দাপা মসজিদ এলাকায় বসবাস করেন। নিখোঁজ সুখি আক্তারের মা হেলেনা বেগম ও মাহমুদা আক্তারের মা আঙ্গুরা বেগম জানান, রবিবার সকাল ৮টায় দুইজন কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যান। রাতে ছুটি শেষ হলেও তারা বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি।

 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, দুই কিশোরীকে উদ্ধারের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন