Logo
Logo
×

নগরের বাইরে

ফেসবুক লাইভে কলেজছাত্রীকে নিয়ে অপপ্রচার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ১০:৪৪ পিএম

ফেসবুক লাইভে কলেজছাত্রীকে নিয়ে অপপ্রচার
Swapno

 

সিদ্ধিরগঞ্জে এক কলেজছাত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্তসহ ফেসবুক লাইভে তাকে নিয়ে অপপ্রচার চালিয়েছে বখাটেরা। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে সোমবার রাতে ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ সাইলোগেট এলাকার খোকার ছেলে হিমেল (৪২), কোমল (৩২), একই এলাকার সাগর (৩২), আল আমিন (২৩), ইমন (৪৩) ও সাজ্জাদ (২৩)।

 

মঙ্গলবার রাতে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মির্জা শহিদুল ইসলাম। অভিযোগে উল্লেখ করা হয়- দীর্ঘদিন ধরে বখাটে হিমেল ওই কলেজছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ২৩ জুলাই রাত ১টায় হিমেল, আল আমিন ও সাজ্জাদ মেয়েটির বাসার দেয়ালে তার নামে আজেবাজে কথা লিখে তার মানসম্মান ক্ষুণ্ন করে। এরপর ২৪ জুলাই রাত ৮টায় হিমেল ফেসবুক লাইভে এসে বলে- ওই ছাত্রী হিমেলের কাছ থেকে প্রতিদিন টাকাপয়সা নেয়। হিমেলের সঙ্গে তার অনেক দিনের প্রেমের সম্পর্ক আছে বলে অপপ্রচার চালায়।

 

এছাড়া মোবাইল ফোনে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে ওই ছাত্রীকে বিরক্ত করছে হিমেল। কোমল, সাগর ও ইমনের সহযোগিতায় তাকে বাসা বা রাস্তা থেকে উঠিয়ে নেওয়াসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে।  এদিকে অভিযুক্ত হিমেল ওই কলেজছাত্রীর সঙ্গে এ ধরনের আচরণ আর করবে না বলে অঙ্গীকারনামা দিলেও অভিযুক্তরা এখনো তাদের এ অপকর্ম চালিয়ে যাচ্ছে।


ওই ছাত্রীর বাবা অভিযুক্ত হিমেলকে মারধর করেছেন বলেও অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া হিমেল ও কোমল ওই কলেজছাত্রী ও তার পরিবারের নামে মিথ্যা বানোয়াট মামলা দেবে বলে হুমকি দিচ্ছে। এতে ওই ছাত্রী ও তার পরিবার সমাজের কাছে নানাভাবে অপমাণিত ও অসম্মানিত হচ্ছে।  অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মির্জা শহিদুল ইসলাম বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন