সাইফুল্লাহ বাদলকে ফুলেল শুভেচ্ছা ফতুল্লা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৮:২৮ পিএম
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ ফতুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার ২৭ জুলাই দুপুর ২টায় কাশিপুর নিজ বাড়ীতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ফতুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি মোঃ সামছুল হক ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে নেতৃবৃন্দরা।
২৭ জুন সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মিছির আলী ও সাধারণ সম্পাদক মোঃ রেহান শরিফ। কমিটিতে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির হোসেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, মোঃ দিদার খান, তোবারক হোসেন রুমেল, মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুবুবর রহমান দিপু,
মিজানুর রহমান খোকন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আদিলুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রহিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক মোঃ মনির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,
যুব ও ক্রীড়া সম্পাদক বদরুল আলম বাদল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, শ্রম সম্পাদক মাজারুল, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আব্দুল বারেক, কোষাধ্যক্ষ মো আলীম উদ্দিন। কার্যকরি সদস্য মুক্তিযোদ্ধা ওয়ালি মাহমুদ খান সহ ২৭জনকে সদস্য করা হয়। সাইফুল্লাহ বাদল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ অনেক গুরুত্বপূর্ণ কমিটি। এখানে এই ৯নং ওয়ার্ডটি খুব প্রয়োজনীয় এলাকা।


