Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সন্ধান মেলেনি মাদরাসা ছাত্রের

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৯:৩০ পিএম

রূপগঞ্জে সন্ধান মেলেনি মাদরাসা ছাত্রের
Swapno

রূপগঞ্জে সিয়াম (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থী ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ শিক্ষার্থী সিয়াম শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার নরশিনপুর এলাকার হানিফের ছেলে। বর্তমানে সে তার পরিবারের সাথে রূপগঞ্জ উপজেলার আমলাব এলাকার হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়িতে ভাড়া থাকে এবং সিংলাব এলাকার একটি মাদরাসায় লেখাপড়া করে।

 

গত ২৩ জুলাই সকাল ৬ টার দিকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি এ শিক্ষার্থী। মাদরাসায় খোঁজ নিলে জানা যায় সে মাদরাসায় যায়নি। এছাড়া আত্মীয়সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

 

এ ঘটনায় সিয়ামের বাবা হানিফ গত ২৪ জুলাই রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ সিয়ামের বাবা হানিফ জানান, আমার ছেলে সিয়াম মাদরাসায় যাওয়ার জন্য বের হয়ে আজ ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। আমরা অনেক স্থানে খোঁজাখুঁজি করেও পাইনি। এখন পরিবারের সবাই ছেলের জন্য মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। আমার ছেলে গায়ের রং কালো, উচ্চতা ৪ফুট,

 

 চুল কালো, বয়স ১১ বছর। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান পান তবে আমার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৯১১৬৬৪১৪ তে কল দিয়েন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, মাদরাসা ছাত্র নিখোঁজের একটি সাধারণ ডায়েরি পেয়েছি। ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন