তর্কাতর্কির জের স্ত্রীর বড় ভাইকে ছুরিকাঘাতে খুন, আসামী পলাতক
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৯:৪৩ পিএম
পারিবারিক দ্বন্দ্ব থেকে তর্ক-বিতর্ক, এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করেন স্ত্রীর বড় ভাইকে। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। বুধবার (২৭ জুলাই) সদর উপজেলার চর কাশীপুর জামে মসজিদ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতের নাম, মো. হাশেম মোল্লা (৫০)।
সে সদর উপজেলার চর কাশীপুর জামে মসজিদ এলাকায় মৃত নূর হাশেম মিয়ার ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু।
ওসি বলেন, পারিবারিক দ্বন্দ্ব থেকে তর্ক-বিতর্ক হয় ছোট বোনের স্বামীর সাথে। একপর্যায়ে ছোট বোনের স্বামী ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে তিনি আরও জানান, লাশ আপাতত ঢাকা মেডিকেলে আছে। এই ঘটনায় নিহতের ভাই জামাল হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ছোট বোনের স্বামী আল আমিন (৩৫) পলাতক আছে। আমরা আসামীকে আটককের চেষ্টা করছি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।


