চানমারীতে দুই ব্যাক্তিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। বুধবার (২৭ জুলাই) রাতে ফতুল্লা চানমারী মডেল কলেজের সামনের রাস্তা থেকে তাদেরকে করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।আটককৃতরা হলো, ফতুল্লা মডেল থানা চানমারী মালেকর বস্তির মৃত কালু মিস্ত্রির ছেলে শাহ আলম(৪৫) ও ইসদাইর শফিক মাস্টারের বাড়ীর মৃত হাসান মৃধার ছেলে হযরত আলী(৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর সঙ্গীয় ফোর্সসহ চানমারী কলেজ রোড সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে ১৪৫ পুরিয়া হেরোইনসহ শাহ-আলম ও হযরত আলীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রাতেই ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।এসএম/জেসি


