Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ৩

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ০৬:৫৭ পিএম

সোনারগাঁয়ে নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ৩
Swapno

সোনারগাঁয়ে নিখোঁজের দুইদিন পর হুমায়রা (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নদীর পাশের ঝোঁপ থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত হুমায়রা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে নাগেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। 

 

জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে হুমায়রা গত মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোন সন্ধান না পেয়ে তার বাবা ওই দিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়রী করেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নদীর তীরবর্তী স্থানে মাটিতে পুঁতে রাখা অবস্থায় নিখোঁজ হুমায়রার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে পরিবারের লোকজন নিহত হুমায়রার ভাই সজিব, ভাবী বৈশাখী আক্তার, শাশুরী এ হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুললে পুলিশ নিহতের ভাই সজিব, ভাবী বৈশাখী আক্তার ও সজিবের শাশুরী সেতারা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। এ হত্যাকান্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকার সন্দেহ করছেন নিহতের মা। 

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, শিশুটি হত্যাকান্ডের শিকার হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন