Logo
Logo
×

নগরের বাইরে

টেনু নাকি জাহাঙ্গীর ব্যবসায়ীরা বিভ্রান্তিকর অবস্থায়

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ০৭:১৫ পিএম

টেনু নাকি জাহাঙ্গীর ব্যবসায়ীরা বিভ্রান্তিকর অবস্থায়
Swapno

আসন্ন পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় নির্বাচনকে সামনে রেখে যেখানে প্রার্থীরা সাধারন ব্যবসায়ী ভোটারদের কাছে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন সেখানে ।সভাপতি তিনজন প্রার্থী হলেও দুইজন সভাপতি প্রার্থী নিয়ে সাধারন ব্যবসায়ী ভোটাররা একটা বিভ্রান্তিকর অবস্থায় এর কারন হচ্ছে বিগত দিনে পাগলা বাজারে শাহ আলম গাজী টেনু তিন তিনবার পাগলা বাজার ব্যবসায়ী নির্বাচনে সভাপতি নিবাচিত হন।সমিতির নিয়ম তান্ত্রিক অনুযায়ী শাহ আলম গাজী টেনুকে একবার বিশ্রামে যেতে হয় পরবর্তীতে তখন তার সমর্থনে গতবার সভাপতি পদে নির্বাচন করেন জাহাঙ্গীর আলম এবং তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।

 

তারই ধারাবাহিকতায় আগামী ১৯ আগষ্ট নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষনার পর থেকে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে থাকেন।মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে পাগলা বাজার সমিতির মনোনয়ন সংগ্রহ করেন পাগলা বাজারের বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম তখন তার মনোনয়ন সংগ্রহের দিনে সমর্থন জানিয়ে তার সাথে ছিলেন এই সাবেক সভাপতি শাহ আলম গাজী টেনু।

 

তবে মনোনয়ন সংগ্রহের পরবর্তী দিনে সেই জাহাঙ্গীর আলমকে নিয়েই মনোনয়ন সংগ্রহ করেন শাহ আলম গাজী টেনু এবং মনোনয়ন জমার দিনেও তার কোন রকম ব্যতিক্রম ঘটেনি তারা একই সাথে দুজন –দুজনার মনোনয়ন জমা প্রদান করেন।প্রথমে ব্যবসায়ীরা ভেবেছিল যেহেতু একই প্যানেলের তাহলে হয়তো যেকোন একজন নির্বাচন থেকে সরে যাবেন এবং একজন আরেক জনকে সমর্থন জানাবেন তবে নির্বাচন ঘনিয়ে আসলেও নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য এখনো কোন প্রার্থী তেমন কিছুই জানায়নি। 

 

তবে গুঞ্জন রয়েছে তারা কোন প্রার্থী নাকি বসবেনা নির্বাচন চালিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং দুজন প্রার্থী ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।তাই সাধারন ব্যবসায়ীরা মনে করছেন এই নির্বাচনে করা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ভাটা পরতে যাচ্ছে।তাই সাধারন ব্যবসায়ী ভোটাররা তাদের দুজনের নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে।

 

এ বিষয়ে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ও সভাপতি প্রার্থী শাহ আলম গাজী টেনু জানান,আমি এই বিষয়ে তেমন কিছুই বলতে চাই না । তবে আমি শুধু একটা কথাই বলতে চাই পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচনে যখন দাড়িয়েছি নির্বাচন করবোই এতে কোন সন্দেহ নেই ।তাই বলবো কে নির্বাচন করলো বা না করলো সেটা আমার দেখার বিষয় না ।

 

এ বিষয়ে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সাবেক সভাপতি ও সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন করার জন্যেই নির্বাচনের মাঠে নেমেছি নির্বাচন তো অবশ্যই করবো। আমি আমার ভোটার ভাইদের উদ্দেশ্যে বলবো কোন রকম বিভ্রান্তিতে পরার কিছুই নেই, আমি নির্বাচন করবো এবং শেষ পর পর্যন্ত লড়াই করে যাবো।

 

তবে পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নির্বাচনে আরেকজন সভাপতি প্রার্থী মনির হোসেন তিনিও শক্তিশালী অবস্থানে রয়েছেন । তবে অনেকেই মনে করছেন টেনু গাজী এবং জাহাঙ্গীর আলম দুজনই নির্বাচন করলে সভাপতি প্রার্থী মনির হোসেন সুবিধা জনক অবস্থায় থাকবে। কিন্ত কে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে আর কে থাকবেনা তা আগামী ৩ আগষ্ট প্রার্থী প্রত্যাহারের মাধ্যমেই পরিস্কার হয়ে যাবে।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন