Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ইউপি সদস্যের দুই সহযোগী ফেন্সিডিলসহ আটক

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১১:৩৭ পিএম

আড়াইহাজারে ইউপি সদস্যের দুই সহযোগী ফেন্সিডিলসহ আটক
Swapno

 

আড়াইহাজারে ৩৯ বোতল ফেনসিডিলসহ হাবিবুর ও ফয়সাল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৩। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর সোয়া চারটার দিকে তাদের আটক করা হয় করে। আটককৃত হাবিবুর ও ফয়সাল আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউপি সদস্য সোহেল ঘনিষ্ট সহযোগী বলে জানা যায়।

 

এ ঘটনায় র‌্যাবের ডিএডি আব্দুল আউয়াল বাদী হয়ে মাদক আইনে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই দিন বিকেলে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। স্থানীয়রা জানায়, আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউপি সদস্য সোহেল মিয়ার বাড়িতেই অনেক দিন ধরেই বসে অবৈধ ফেন্সিডিলের আসর। আর সেই আসরে ফেন্সিডিল পরিবেশন করতেন তারই শিষ্য হাবিবুর ও ফয়সাল। এনিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানিয়ে আসছে। তারা আরও জানায়, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সোহেল সম্প্রতি ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি নির্বাচনে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে এলাকাকে মাদকমুক্ত করার প্রতিশ্র্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভ করে। সোহেল নির্বাচনে বিজয় লাভ করে তার মাদক ব্যবসা আরও সম্প্রসারণ করে। এ ব্যপারে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মিয়া জানান, আগে তিনি মাদক ব্যবসা করলেও প্রতিশ্রুতি অনুযায়ী এলাকাকে মাদকমুক্ত করার জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি দাবী করেন।

 

র‌্যাবের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ফেনসিডিলসহ নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন