যুবককে পিটিয়ে ভাইরাল হওয়া শাহালম পুলিশের হাতে আটক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১২:০৭ এএম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে এক যুবককে পিটিয়ে ভাইরাল হওয়া সেই শাহালমকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। আজ শুক্রবার সকালে তাকে আটক করে ডাকাতির মামলায় আদালতে তাকে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। সে ভিডিওতে দেখা যায় শাহালম নামের এক যুবক মিউজিক ছেড়ে নাচতে নাচতে এক যুবককে বেধম পেটাচ্ছে। শাহালম নামের যুবকটি নাচতে নাচতে কিছুক্ষন পর তার তাকে একটি পাইপ দিয়ে এলোপাতালি পেটাচ্ছে যুবকটিকে। পেটানোর সময় যুবকটি হাউমাউ করে চিৎকার করলেও সে একের পর এক আঘাত করতে থাকে। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে বিভিন্ন কমেন্স করে ভিউয়াররা। এ ভিডিও পুলিশের দৃষ্টিগোচর হলে তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা আদালতে শাহালমকে প্রেরণ করে।
সুত্র জানায়, শাহালম নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ও সন্ত্রাসী কাজে লিপ্ত রয়েছে। সাধারন মানুষকে জিম্মি করে মারধর করে অর্থ আদায় করাই তার পেশা। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। সে পুলিশের সোর্স পরিচয় দেয়ায় কেউ কিছু বলতে সাহস পায়নি। অবশেষে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরই পুলিশ তাকে আটক করে। শাহালমের বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায়। সে বর্তমানে মোগরাপাড়া চৌরাস্তা বাড়ি মজলিম গ্রামে বোনের বাড়িতে বসবাস করে। শাহালম যাকে পেটাচ্ছে সেও নাকি ডাকাত সাদ্দামের সহযোগী।
সোনারগাঁ থানা পুলিশ জানান, শাহালমের ভিডিওটি ভাররাল হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানান, শাহালমের সাথে থানা পুলিশের কোন সর্ম্পক নাই। সে পুলিশের নাম ব্যবহার করে অবৈধ ভাবে অর্থ আদায়, ডাকাতি ও মাদক ব্যবসা করতো। সে মুলত একজন ডাকাত। সে জন্য তাকে শুক্রবার সকালে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।এমই/জেসি


