Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে শিশু হুমায়রা হত্যার ঘটনায় মামলা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০৮:৩৮ পিএম

সোনারগাঁয়ে শিশু হুমায়রা হত্যার ঘটনায় মামলা
Swapno

 

সোনারগাঁয়ে নিখোঁজের ২ দিন পর হুমায়ারা (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে নিহতের মা সেতেরা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ আরো ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

 

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে হুমায়রা গত মঙ্গলবার সকাল ১১ টা থেকে নিখোঁজ হয় পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি পর তার পিতা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়রী করেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগানে মাটি চাপা দেওয়া অবস্থায় নিখোঁজ একটি শিশু লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। 

 

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত)তরিকুল ইসলাম জানান, শিশু হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে দুইজনকে আদালতে পাঠামো হয়েছে । ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন