Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১০:২৬ পিএম

সিদ্ধিরগঞ্জে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তন
Swapno

 

সিদ্ধিরগঞ্জে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কেটে ফেলার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে এ ঘটনায় স্ত্রী নাদিয়া ইশরাত শিলা (২৫) কে আসামি করে ভুক্তভোগীর মা মমতাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নাওডোবা এলাকার মৃত ইউসুফ মোল্লার মেয়ে। তিনি বর্তমানে তার স্বামী মোঃ রিপনের (৩০) সাথে সিদ্ধিরগঞ্জের মিজমিজি সিআই খোলা এলাকার বাদশার বাড়ীতে ভাড়াা থাকতেন।

 

এজহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী রিপন হঠাৎ ঘুম হইতে উঠে দেখে যে তার পরনের লুঙ্গি ভেজা এবং তার লিঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে এবং তার স্ত্রী রুমে নাই। তখন তিনি রুমের লাইট জ্বালিয়ে দেখে তার লিঙ্গ কাটা এবং বিচ্ছিন্ন। তিনি চিৎকার করলে পার্শ্ববর্তী কক্ষের ভাড়াটিয়ারা এসে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং আশে পাশের লোকজন তার স্ত্রী শিলাকে আটক করে পুলিশে দেয়। আসামীর বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলা পূর্ব আক্রোশ বসত তার স্বামী রিপনকে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে লিঙ্গ কেটে গুরুতর রক্তাক্ত ও জখম করে।

 

সিদ্ধিরগজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় গতকাল রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলাকে আমরা গ্রেফতার করেছি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন