Logo
Logo
×

নগরের বাইরে

সাইনবোর্ড ফুট ওভারব্রিজ থেকে পড়ে মৃত্যু

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৬:৫৬ পিএম

সাইনবোর্ড ফুট ওভারব্রিজ থেকে পড়ে মৃত্যু
Swapno

 

সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজ থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে, রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আ. আলিম ও মো. সিফাতউল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে পড়ে ছিলেন ওই ব্যক্তি। তাকে ঘিরে অসংখ্য মানুষ ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। তবে কেউ তাকে ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন না। ৯৯৯ এ কল দিয়ে প্রায় ১ ঘন্টা অপেক্ষা করেও কোনো পুলিশ আসেনি। তখন তারা তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যান।


 
তারা আরও জানান, সেখানকার লোকজনের কাছ থেকে তারা শুনেছেন, ফুটওভার ব্রিজ থেকেই ওই ব্যক্তি নিচে পড়ে গেছেন। ফুটওভার ব্রিজের রেলিং থাকলেও রেলিংয়ের নিচের দিকটা ফাঁকা। তাদের ধারণা, ওই ব্যক্তি রেলিংয়ের নিচ দিয়ে বা রেলিংয়ের উপর বসতে গিয়ে নিচে পড়ে গেছেন। বা অন্য কোন ঘটনাও ঘটতে পারে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির নাম পরিচয় কেউ জানাতে পারেনি। মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। 

 


সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোখলেস জানান, বিষয়টি আমাদের জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন