মানুষের সেবার মান বাড়াতে রূপগঞ্জ থানা পুলিশকে আরো মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমান পুলিশ সাধারণ মানুষের সেবা দিতে আগের চেয়ে অনেক এগিয়ে। সেবা গ্রহিতা মানুষের দৌড় গোড়ায় সেবা পৌছেঁ দিতে অনলাইন সেবাসহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে।
পুলিশের মতো করে সাধারন মানুষকেও মানবিক হতে হবে তবেই সমৃদ্ধশালী একটি দেশ গড়া যাবে। পরে তিনি থানা আঙ্গিনায় বৃক্ষ রোপণ, কনফারেন্স রুম ও সেবা গ্রহিতাদের জন্য রেস্ট হাউজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, নারায়ণগঞ্জ গ সার্কেল পুলিশ সুপার আবীর হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ প্রমুখ।এসএম/জেসি


