Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে তিন গোডাউনে অগ্নিকাণ্ড

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৭:৫৮ পিএম

বন্দরে তিন গোডাউনে অগ্নিকাণ্ড
Swapno


 


বন্দরে দুইটি তুলা ও একটি সুতার  গোডাউনে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া না গেলেও ৩টি গোডাউন পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ গনমাধ্যমকে জানিয়েছে। 

 

মঙ্গলবার (২ আগষ্ট) ভোর ৪টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলাস্থ মেসার্স জান্নাত এন্ট্রার প্রাইজ তুলা ও সুতার গোডাউন ও মেসার্স আর এ এন্টার প্রাইজ নামক তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় সোয়া ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

 

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আব্দুল্লাহ গনমাধ্যমকে জানান, অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটছে তা তাৎক্ষনিক জানা যায়নি। অগ্নিকান্ডের কারন ও ক্ষয় ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন