ফতুল্লার পাগলা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হোসেন কে এক সহযোগী সহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২ আগস্ট) ভোরে তাদের কে ফতুল্লা থানার পাগলা পশ্চিম রসুলপুর এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো পাগলা পশ্চিম রসুলপুর এলাকার কালা মিয়ার পুত্র আমির হোসেন (৩৮) ও একই এলাকার মৃত অজিত কুমার দাসের পুত্র সুব্রত দাস(৩২)।
এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জানা যায়, মঙ্গলবার ভোর সকাল সাড়ে পাচটার দিকে স্থানীয়রা মাদক ব্যবসায়ী আমির হোসেন ও সহোযোগি সুব্রত দাস মাদক বিক্রয় কালে আটক করে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ ৪৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ জানায় মাদক সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।এমই/জেসি


