Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় তরুণী নিখোঁজ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০৭:১৯ পিএম

ফতুল্লায় তরুণী নিখোঁজ
Swapno



কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি ফতুল্লার পাগলার ইসরাত জাহান মুক্তি (১৯) নামক এক তরুনী। নিখোঁজ তরুনী ফতুল্লা মডেল থানার পাগলা পূর্ব পাড়ার সোবহান শিকদারের বাড়ীর ভাড়াটিয়া বোরহান উদ্দিনের মেয়ে। এ ঘটনায় তরুনীর পিতা বোরহান উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) ফতুল্লা মডেল থানায় নিখোঁজ হওয়ার সাধারন ডায়েরী (২৩১) করেন।

 

সাধারন ডায়েরীতে উল্লেখ্য করা হয়,বুধবার (৩ আগস্ট) সকাল নয়টার দিকে বাদীর মেয়ে ইসরাত জাহান মুক্তি নারায়নগঞ্জ চাষাড়াতে কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার শেখার কথা বলে বাসা থেকে বের হয়। কিন্তু আর বাসায় ফিরিয়া আসে নাই। তার বাসায় ফিরতে দেরি দেখিয়া বাদী তার মেয়ের মোবাইল নাম্বার- ০১৯৫১৮৭৪৩৩৮ তে ফোন করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য স্থান ও বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় অনেক খোজাখুজি করিয়াও মেয়ের কোন প্রকার সন্ধান পাওয়া যায় নাই।

 

এ বিষয়ে সাধারন ডায়েরীর কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানান, তরুনীর সন্ধানে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।এমই/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন